ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২০:২৮
চলমান বার্তা:
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১৯:০৪  (ভিজিটর : )

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৭ মে) নতুন দাম নির্ধারণ করা হয়। তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর লিটারে দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিইআরসি ঘোষিত নতুন মূল্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম এক দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) থেকে কমিয়ে এক দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। 

নতুন এই দাম বৃহস্পতিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা ছিল। ফেব্রুয়ারি মাসে ১৯ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।

ফেব্রুয়ারির শেষভাগ থেকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে মার্চ মাসে। প্রথম দফায় ৯৫ টাকা ১২ পয়সা থেকে একলাফে দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়।

২৪ মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।

দেশবার্তা/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কলাপাড়ায় ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখনন শুরু
কলাপাড়ায় ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখনন শুরু
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg