ফেনীর ফুলগাজী উপজেলা উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কামাল্লা সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (৭ মে) সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হলেও পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন সকালে সীমান্তবর্তী এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলগাজী থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় পরে শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৬১)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা উপজেলার রুপসা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত গোপাল সরকার। তিনি ভারতের একটি ইট ভিটায় শ্রমিক হিসাবে কাজ করতেন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/আরএইচ