ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে দক্ষিণ সিটি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৯:১৬  (ভিজিটর : )

আগামীকাল শনিবার (৯ মে) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে ডিএসসিসি 

এতে উল্লেখ করা হয়েছে, ডিএসসিসির নাগরিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী, শনিবার ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্লিনিং ডে পালন করা হবে। 

গণবিজ্ঞপ্তিতে ক্লিনিং ডে-তে করণীয় সম্পর্কে বলা হয়েছে, নিজ নিজ বাসভবন, ছাদ ও চারপাশ পরিষ্কার করতে হবে। ফুলের টব, টায়ার ও ডাবের খোসা ফেলে দিতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। 

এছাড়া সরকারি-বেসরকারি মার্কেট, দোকান ও প্লট মালিকদের নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি, এখন পর্যন্ত মৃত্যু ৩৪৩
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি, এখন পর্যন্ত মৃত্যু ৩৪৩
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg