ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬, ১৯:০৭
চলমান বার্তা:
আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১৭:৫৫  (ভিজিটর : )

ভারতের আসামের দক্ষিণ সালমারা মানকাচারে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে উঠেছে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি হয়। এটি আসামের ধুবরি থেকে ৩৪ কিলোমিটার দূরে সংঘটিত হয়। ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। তবে এটি অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে।

যেখানে ভূমিকম্পটি সংঘটিত হয়েছে সেখানকার বিস্তৃত অঞ্চলজুড়ে এটি অনুভূত হয়েছে।

যেহেতু এটি অগভীর তাই উৎপত্তিস্থলেই ভূমিকম্পটি সবচেয়ে বেশি বেশি অনুভূত হয়েছে। সাধারণত গভীর ভূমিকম্প অনেক দূরের অঞ্চলেও টের পাওয়া যায়।

এদিকে আসামের ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গার মানুষ এটি অনুভব করার তথ্য জানান। সূত্র: ভলকানো ডিসকভারি

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?
৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?
ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির বাবা
ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির বাবা
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg