ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬, ১৭:৫৭
চলমান বার্তা:
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১৫:৫৭  (ভিজিটর : )

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে গত দেড় মাসে (১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত) এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব উদ্বেগজনক তথ্য জানা গেছে। 

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪৩৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ জন শিশু। আর হামের মতো উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২৯১ জন। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৮৯ জনের শরীরে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৪৭ হাজার ৬৫৬ জন।

দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। অধিদপ্তরের তথ্যমতে, গত দেড় মাসে শুধু ঢাকা বিভাগেই হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭৩ শিশুর মৃত্যু হয়েছে। এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮০ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ রোধে টিকাদানের ওপর জোর দেওয়া জরুরি। উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। 

উল্লেখ্য, এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির বাবা
ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির বাবা
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg