ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬, ১৯:০৭
চলমান বার্তা:
প্রোটন গাড়ি কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১৭:৫২  (ভিজিটর : )

প্রাইম ব্যাংক পিএলসি এবং র‌্যানকন কারস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন থেকে প্রোটন ব্র্যান্ডের গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও বিশেষ সুবিধা ভোগ করবেন।

রাজধানীর তেজগাঁওয়ে র‌্যানকন কারস লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি সই করা হয়। 

প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র‌্যানকন কারস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র‌্যানকন কারস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরী।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত জীবনযাত্রা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে আধুনিক গাড়ি কেনার সুযোগ পাবেন, যা তাদের ব্যক্তিগত ও পারিবারিক স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে উভয় প্রতিষ্ঠান।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?
৯৭ বছর বয়সি মাখন লালের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই নেতা?
ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির বাবা
ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়: যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির বাবা
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg