সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (৯ মে) সকালে তিনি কলেজে পৌঁছালে ল কলেজ গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ এবং ল কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার মান ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কলেজের গভর্নিং বডি ও শিক্ষকদের ধন্যবাদ জানান।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া ও গবেষণা কর্মকর্তা মো. ফয়সাল আলম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, অ্যাডভোকেট মাগফুর রহমান, অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন হীরা, অ্যাডভোকেট মুহা. মুনিরুদ্দীন, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর ও অ্যাডভোকেট শরীফ আজমীর হোসাইন রোকন।
সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলুসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ