ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬, ১৭:৪৯
চলমান বার্তা:
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৩:৫৪ আপডেট: ১১.০৫.২০২৬ ১৪:০৮  (ভিজিটর : )

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া ওরফে মোনামি।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন সাইফুদ্দীন আহমদ। পরে মো. ইসরাফিল রতনকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিজের পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ‌‘আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি।’

তিনি লেখেন, ‘শিক্ষকতা পেশার ৭ বছরে (২০২৪) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব কখনো নেবো।’

তিনি লেখেন, ‘তবে ২৮ আগস্ট, ২০২৪ এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!’

তিনি আরও লিখেছেন, ‘একে তো নতুন বাংলাদেশ। অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার উপর আমার ডিপার্ট্মেন্টের বড় ভাই-স্যার, আমি মানা করবো?’

মোনামি লেখেন, ‘গত ২টি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছে, কীভাবে একজন প্রক্টরকে, অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয় আর সর্বোপরি কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়।’

‘ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি। আমার টেনিউরে আমি কি করতে পেরেছি, কতটা সফল ছিলাম এসব হিসাব করবো না। আমি জানিও না’, যোগ করেন তিনি।

তিনি আরও লেখেন, ‘আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্ব, চমৎকার একটি টিমের সাথে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে। জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদৌ এই দেশে আর আসবে কিনা আমি জানিনা। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রবাব্লি, করবেও নাহ।’

সবশেষে তিনি লেখেন, ‘আমাদের প্রক্টর সাইফুদ্দীন আহমদ স্যারের নেতৃত্বে এবং আমার টিমের সঙ্গে কাজ করা ছিল পরম সম্মানের। নতুন প্রক্টর ও তার টিমকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাদের সর্বাত্মক সফলতা কামনা করছি।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি
প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান
প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg