ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৬ মে ২০২৬ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২০:৪৫
চলমান বার্তা:
ময়মনসিংহে নতুন কুঁড়ি স্পোর্টসের পর্দা নামল
ক্রিকেটে সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৬:৫২  (ভিজিটর : )

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুবসমাজকে ক্রীড়ামুখী ও শারীরিকভাবে সুস্থ রাখতে ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন ও সাঁতারসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার (১০ মে) বিকেল ৪টায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহণে কাবাডি ফাইনাল অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এ খেলায় বালক বিভাগে ফুলবাড়িয়া উপজেলা একাদশকে ২৭-২৬ পয়েন্টে হারিয়ে ফুলপুর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে ২৮-২৭ পয়েন্টে জয়লাভ করে ধোবাউড়া উপজেলা একাদশ শিরোপা জিতে নেয়। ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যায়।

বিভিন্ন ইভেন্টের ফলাফলে বালক ও বালিকা ক্রিকেটে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ভালুকা উপজেলা, কাবাডিতে ফুলপুর ও ধোবাউড়া উপজেলা এবং ব্যাডমিন্টন ও সাঁতারে ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা দল বিজয়ী হয়।

সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং ভবিষ্যতে পেশাগত সম্ভাবনাও তৈরি করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে। তরুণদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ. কে. এম. মাহবুবুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিনসহ উভয় দলের কোচ, খেলোয়াড়, ম্যানেজার, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মীরা।

আয়োজকরা জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়েছে। প্রতিযোগিতার বিজয়ী দলগুলো পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহকে প্রতিনিধিত্ব করবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
জ্বালানি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা সই
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জামায়াতের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg