প্রাইম ব্যাংক পিএলসি এবং র্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর মধ্যে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকেরা এমজি ব্র্যান্ডের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
রাজধানীর তেজগাঁওয়ে র্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং র্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে তারা গ্রাহকদের লাইফস্টাইল-ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখবে।
দেশবার্তা/একে