অগ্রণী ব্যাংকে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড বা ‘আইএফআরএস-৯’ (IFRS-9) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) এই কর্মশালার আয়োজন করা হয়।
ব্যাংকিং খাতের আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালক মুজাফফর আহম্মদ (এফসিএমএ) এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীনসহ মহাব্যবস্থাপক, সার্কেল প্রধান, করপোরেট শাখা প্রধান এবং অঞ্চল প্রধানেরা এই কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় আইএফআরএস-৯ বাস্তবায়ন এবং ঋণ বা বিনিয়োগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি (এক্সপেক্টেড ক্রেডিট লস) মূল্যায়ন কাজে গতিশীলতা আনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ফ্যাসিলিটেটরসহ বিভিন্ন ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং হেড অব ট্রেজারি কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন।
দেশবার্তা/একে