ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
মুন্সীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম টংগিবাড়ী শাখার উদ্বোধন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১৮:০১  (ভিজিটর : )

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে টংগিবাড়ীস্থ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ব্যাংক খাতে ভালো-মন্দ দুটি চিত্রের মধ্যে কর্মসংস্থান ব্যাংকে তুলনামূলক ভালো চিত্র বিদ্যমান রয়েছে। তিনি এ অর্জন ধরে রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশে অধিক কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

উদ্বোধক ও মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ তাঁর বক্তব্যে টংগিবাড়ীকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই এলাকার কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসাসহ অন্যান্য শিল্প যদি কর্মসংস্থান ব্যাংকের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পায়, তবে তা আরও শক্তিশালী হবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকিং শুধু ব্যবসা নয়, বরং এ শাখা উদ্বোধনের মাধ্যমে টংগিবাড়ী এলাকার বেকারদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ কমে গেলেও কর্মসংস্থান ব্যাংক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান টংগিবাড়ী শাখার উদ্বোধনকে ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন। এই শাখার আর্থিক সহায়তা নিয়ে স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা, মো. আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।

আলোচনা সভা ও আনুষ্ঠানিকতার শেষে টংগিবাড়ী শাখার নতুন উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঋণের চেক হস্তান্তর করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
কারিনার মরদেহ দেশে আসার বিষয়ে যা জানা গেল
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg