শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির ইসলাম এবং কর্তব্যরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২০ মে) জেলা সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মচারী ও আনসার সদস্যদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের ত্বত্তাবদায়ক মোহাম্মদ একরামুল হাসান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাজারুল আমিন, ডাঃ নিজামুল হাসান, ডাঃ নাজমুজ সাকিবসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ বারবার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।
প্রতিনিধি/আরএইচ