ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২০ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬, ১৭:২০
চলমান বার্তা:
নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদেরের অপসারণ দাবিতে মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১৫:১২  (ভিজিটর : )

নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় টানা ৪১ বছর ধরে শিক্ষকতার পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ডে কাজির দায়িত্ব পালন এবং বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুল কাদেরের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত তার অপসারণের দাবি জানান।

৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আবু মুছা মো. হামিদ, নাহিদ ইসলামসহ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক বাসিন্দা।

বক্তারা বলেন, শিক্ষকতার পাশাপাশি কাজির দায়িত্ব পালন করার কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা অনিয়ম, প্রতারণামূলক কর্মকাণ্ড ও বাল্যবিবাহের সঙ্গে জড়িত রয়েছেন বলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
রাঙ্গুনিয়ার চার ভাইকে হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
কোরবানি হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’- প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
ঈদে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নির্দেশনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg