ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১৩:৪৭  (ভিজিটর : )

পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রাহাত প্রামাণিক ওই গ্রামের পীরু প্রামাণিকের ছেলে। 

তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর রোকন তুষার হোসেনের শ্বশুর।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। সবার অগোচরে অভিযুক্ত রাহাত প্রামাণিক কৌশলে শিশুটিকে তাঁর শয়নকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। শিশুটির চিৎকার শুনে তাঁর মা ও স্থানীয় লোকজন এগিয়ে গেলে রাহাত প্রামাণিক পালিয়ে যান।

ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, ঘটনার পর শিশুটিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ঈশ্বরদী থানায় অভিযোগ করতে গেলে রাহাত প্রামাণিকের জামাতা জামায়াত নেতা তুষার হোসেন তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখান এবং বাধা সৃষ্টি করেন। এ ঘটনার পর থেকে তাঁদের পরিবার চরম আতঙ্কে রয়েছে। 

তিনি অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাহাত প্রামাণিককে গ্রেপ্তার করেছে। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।