ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১৩:৫৮  (ভিজিটর : )

শেরপুর শহরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া (৩৫) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত এনামুল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা।

শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে সজবরখিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে সজবরখিলা মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন। এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এনামুল।

অভিযোগে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করেন এনামুল। পরে ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামী ও পরিবারের সদস্যদের জানালে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাতে খবরটি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে অবরুদ্ধ করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার রাতে বিক্ষুব্ধ জনতার হাত থেকে এনামুলকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। আজ সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ওই মামলায় এনামুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, ঘটনার পর স্থানীয় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা দ্রুত অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।