ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১৬:৩৪ আপডেট: ০৭.০৬.২০২৬ ১৮:৪৯  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও সাত শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২২১ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক, খুলনায় এক শিশু মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬২০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ শিশু বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg