ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ০:২৬
চলমান বার্তা:
হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১৮:২৩ আপডেট: ০৬.০৬.২০২৬ ১৯:৩৬  (ভিজিটর : )

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে।

শনিবার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫২২ জন। সবমিলিয়ে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬২০ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৭৯১। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৩ হাজার ১৩৪ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছে ৫৮ হাজার ৯৬৪ জন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg