ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২০:৫১  (ভিজিটর : )

এ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও এখন নাটকেই বেশি ব্যস্ত। হালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। এমনকি দর্শকের কাছে তিনি সুনেরাহ থেকে ‘সায়রা’ নামেই পরিচিতি পেয়ে গেছেন।

শনিবার রাতে নাটকটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হন এর নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা। কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এক পর্যায়ে সুনেরাহর কাছে জানতে চাওয়া হয়, তিনি নাকি ‘সায়রা’ হয়ে গেছেন।

সুনেরাহ বলেন, “সত্যিই, আমি যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে। ক’দিন আগে এক আন্টিও ‘সায়রা’ বলে ডেকে প্রশংসা করলেন। আমি উনাকে বললাম, আন্টি আমার নাম তো সুনেরাহ। তিনি বলেন, ‘না না, আমি তোমাকে সায়রা বলেই ডাকব’। এরকম আরও অনেকেই বলেন।”

চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে সাফল্য বলেই মনে করছেন এ অভিনেত্রী। সুনেরাহর ভাষ্য, ‘আজ (শনিবার) নাটকটির সাকসেস পার্টি হচ্ছে। তো দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, নিজের পরিবারের সায়রা মনে করছেন, এটা আমার জন্য একটা বড় সাফল্য ও অর্জন।’  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকে।

উল্লেখ্য, ৮ মে ধারাবাহিক নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়েছিল। সামনে এর নতুন কোনো সিজন আসবে কিনা, তা এখনো নিশ্চিত করেননি নির্মাতারা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg