ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ০:২৬
চলমান বার্তা:
মা হচ্ছেন সোহিনী সরকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১৫:১৬  (ভিজিটর : )

বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের আগেই নতুন সুখবর ঘিরে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। ফলে শিগগিরই দুই থেকে তিন সদস্যের পরিবার হতে চলেছে সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির সংসার।

২০২৪ সালের জুলাই মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী ও শোভন। আগামী জুলাইয়ে তাঁদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হওয়ার কথা। এর আগেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

সম্প্রতি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমার প্রিমিয়ারে সোহিনী সরকারের অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা তৈরি হয়। এমনকি তাঁর অভিনীত ‘ফেরা’ সিনেমার প্রিমিয়ারেও দেখা যায়নি অভিনেত্রীকে। এরপর থেকেই তাঁর মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হতে থাকে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সোহিনী সরকার কিংবা শোভন গাঙ্গুলি।

তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তারকা দম্পতির পরিবারে শিগগিরই নতুন সদস্য যোগ হতে চলেছে। চলচ্চিত্র অঙ্গনের অনেক ঘনিষ্ঠজন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সোহিনী ও শোভন নিজেরা আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না। 

সূত্রের দাবি, নতুন অতিথিকে স্বাগত জানাতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরই মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই তারকা দম্পতি। তবে ব্যক্তিগত এই সুখবর আপাতত আলোচনার বাইরে রাখতেই আগ্রহী তাঁরা।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেতা রণজয় বিষ্ণুর সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসে। একই সময়ে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে অভিনেত্রী স্বস্তিকা দত্তের বিচ্ছেদের খবরও আলোচনায় ছিল। এরপরই সোহিনী ও শোভনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই সম্পর্কের পরিণতি হিসেবে ২০২৪ সালে তাঁরা বিয়ে করেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৬ বছরের কারাদণ্ড
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg