কুদৃষ্টি বা ‘ইভিল আই’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাবনাপ্রসূত বার্তা শেয়ার করেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সতর্কবার্তা দিয়ে লিখেছেন, কাছের মানুষদের মধ্যেও ঈর্ষা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে পারে।
স্ট্যাটাসে মিথিলা লেখেন, ‘কুদৃষ্টি অপরিচিতদের কাছ থেকে আসে না। এটা আসে আপনার টেবিলে বসে থাকা মানুষগুলোর কাছ থেকে; যারা আপনার মুখের দিকে তাকিয়ে হাসে, কিন্তু আপনার জয়ে তাদের বুকের ভেতর অন্য রকম এক অনুভূতি হয়। যারা আপনার জীবন সম্পর্কে জানতে চায়, আপনাকে অভিনন্দন জানাতে নয়, বরং আপনাকে পরখ করে দেখতে। যারা মুখে ‘মাশাআল্লাহ’ বলে, কিন্তু মন থেকে তা বলে না।’
ছবি: ফেসবুক থেকে
সবশেষে ভক্ত ও অনুসারিদের পরামর্শ দিয়ে এই মডেল-অভিনেত্রী লেখেন, ‘আল্লাহ আপনাকে যা দিয়েছেন, তা নিয়ে নীরব থেকে সেটিকে রক্ষা করুন। কুদৃষ্টি একটি বাস্তব বিষয়। তাই আপনার রিজিক রক্ষা করুন, আপনার সম্পর্ক রক্ষা করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ রক্ষা করুন। যারা আপনার স্বপ্নগুলোর কথা জানে, তাদের সবাই সেগুলোর সফলতা কামনা করে না।’
মিথিলার এই বক্তব্যে ব্যক্তিগত সাফল্য, সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করে সংযত থাকার পরামর্শ উঠে এসেছে।
ছবি: ফেসবুক থেকে
তাঁর মতে, সব হাসিমুখই আন্তরিকতার প্রতীক নয়; অনেক সময় কাছের মানুষদের মধ্যেও ঈর্ষা বা নেতিবাচক মনোভাব লুকিয়ে থাকতে পারে।