ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২০:৪৯  (ভিজিটর : )

গাইবান্ধা জেলায় পৃথক অভিযানে যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির ও ছাত্রলীগ নেতা জুনাইদ মোস্তফাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেফতার মনিরুজ্জামান মনির সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জুনাইদ মোস্তফা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

পুলিশ জানান, শনিবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুনাইদ মোস্তফা ও রোববার দুপুরে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বলেন, তাদেরকে গ্রেফতারের পর সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg