ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর সাজা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১৮:১৩  (ভিজিটর : )

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, মাদকের আড্ডা চলছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুজাইল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় মাদক সেবনরত অবস্থায় উপজেলার দুর্গাপুর গ্রামের আজিজ খানের ছেলে রিফাত খানকে (৩৯) আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন আলী (২৭) এবং মেয়ে স্বপনা খাতুনকে (৩৫) আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্বপন আলীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং স্বপনা খাতুনকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত তিনজনকেই রাতেই নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাকারিয়া মণ্ডল।

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg