ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ৭ জুন, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
রাণীনগরে ছিনতাই মামলার আসামিসহ ৩ জন গ্রেপ্তার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১৮:১৫  (ভিজিটর : )

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে ছিনতাই মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, গত বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় কয়েকজন ব্যবসায়ীর পথরোধ করে মারধর এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রাথমিক তদন্তে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভড়া গ্রামের আলেফ হোসেনের ছেলে মিঠু হোসেনের (৩৪) নাম উঠে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে একই রাতে উপজেলার কচুয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে মারপিট মামলার দুই আসামি ইনছার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৮) এবং জেমস আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জাকারিয়া মণ্ডল জানান, গ্রেপ্তার তিন আসামিকেই রোববার আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন, মন্ত্রীকে স্পিকার
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
সরকারের ১০০ দিন: আশা-উদ্বেগ দুটিই দেখছে টিআইবি
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg