বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নব ঘোষিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে ফেনীতে আনন্দ মিছিল করেছে যুবদল।
সোমবার (৮ জুন) বিকালে ফেনী সদর উপজেলা যুবদলের আয়োজনে এ উপলক্ষে একটি মিছিল ফেনী শহরের ট্রাংক রোডের বড় মসজিদ থেকে শুরু হয়৷ মিছিলটি ফেনী প্রেসক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার ও মডেল থানার সামনে প্রদক্ষিণ করে।
এতে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে অংশ নেন যুগ্ম আহবায়ক কামরুল হাসান, মনজুর হোসেন, নূর মোহাম্মদ ভুট্টু, শাহাদাত হোসেন লিটনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
প্রতিনিধি/আরএইচ