ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬, ২২:২১
চলমান বার্তা:
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শরবত বিতরণ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১৯:৪৬  (ভিজিটর : )

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরের ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও নাস্তা বিতরণ করেছে জিয়া সংগঠন।

সোমবার দুপুরে ব্রিজঘাট থেকে ট্রাকে করে ফিরিঙ্গীবাজার এলাকার বিভিন্ন স্থানে ঘুরে এ শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

এতে ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জিয়া সংগঠনের উপদেষ্টা লিয়াকত আলী এবং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, শ্রমিক দলের সাবেক সভাপতি ও জিয়া সংগঠনের উপদেষ্টা মো. মাসুদ রানার পৃষ্ঠপোষকতায় উপস্থিত ছিলেন জিয়া সংগঠনের সভাপতি এম. এ. সামাদ বাবুল, সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. সিরাজ চেয়ারম্যান, শের মোহাং শেরু, মো. আলী আব্বাস, রহমান, মো. মজিব, আবু আহাম্মদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শরবত বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের আপামর জনসাধারণের নয়নমণি। দেশের দুর্দিনে তিনি কৃষিখাতকে গুরুত্ব দিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন এবং কৃষকদের প্রয়োজন মেটাতে কাজ করেছিলেন। এর ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়। শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি শ্রমিকবান্ধব পরিবেশ সৃষ্টি করেছিলেন, যার ফলে শিল্প-কারখানায় উৎপাদন বৃদ্ধি পেয়েছিল।

বক্তারা আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে
পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে
টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিংনির্ভর, তারা তদন্ত করে না
টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিংনির্ভর, তারা তদন্ত করে না
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg