ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১০ জুন ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২০:৫৭
চলমান বার্তা:
ছবি তোলা নিয়ে বিরোধ, ১১ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১৫:৩৮  (ভিজিটর : )

শেরপুরে ছবি তোলাকে কেন্দ্র করে সংঘবদ্ধ যুবকদের হামলায় গুরুতর আহত আল মুহতাছিম সাইফ (১৭) নামের এক পলিটেকনিক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ১১ দিন পর গতকাল সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

নিহত আল মুহতাছিম সাইফ শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের প্রথম শিফটের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন বিকেল চারটার দিকে শেরপুর শহরের তাতালপুর বিএম রোড এলাকায় অবস্থান করছিলেন সাইফ। এ সময় নাঈম মিয়া (১৯), পাপ্পু (২০), স্বপন (২১) ও আরমান (২০) নামের কয়েকজন যুবক সেখানে ছবি তোলার জন্য সাইফকে সেই স্থান ছেড়ে চলে যেতে বলেন। সাইফ এতে রাজি না হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ওই যুবকেরা সাইফকে মারধর শুরু করেন। পরে মোবাইল ফোনে আরও ১০ থেকে ১৫ জনকে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা সাইফকে মারধরের পাশাপাশি রাস্তার পাশে জমে থাকা পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

সে সময় সাইফের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাইফকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর গতকাল সোমবার সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

এই ঘটনায় গত ৬ জুন সাইফের মা রেবেকা সুলতানা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, আহত শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় পূর্বের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রতিনিধি/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ
জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ
ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু
কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg