ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২০:৫৩
চলমান বার্তা:
সাতক্ষীরায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১৬:২৪  (ভিজিটর : )

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকার অধীনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) যৌথ উদ্যোগে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী ও সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ মনজুরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপমা আহমেদের সঞ্চালনায় এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুলের পক্ষ থেকে মোট ১৮টি স্টল দেওয়া হয়। যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প ও ভবিষ্যৎ স্টার্টআপের বিভিন্ন ধারণা দর্শনার্থীদের সামনে তুলে ধরে।

শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী প্রকল্পের মূল্যায়নে বিচারকের দায়িত্ব পালন করেন এলজিইডির সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নিত্যানন্দ কুমার, আইসিটি বিভাগের প্রভাষক দেবাশীষ দাস এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. আফজাল করিম।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এই খুদে বিজ্ঞানীদের হাত ধরেই আগামী দিনে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ইরানের সঙ্গে শান্তিচুক্তি রোববার সই হতে পারে: মার্কিন কর্মকর্তা
ইরানের সঙ্গে শান্তিচুক্তি রোববার সই হতে পারে: মার্কিন কর্মকর্তা
মেসি-নেইমার দ্বৈরথ: শোবিজের তারকারা কে কোন দলে?
মেসি-নেইমার দ্বৈরথ: শোবিজের তারকারা কে কোন দলে?
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ওয়াসাসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে রদবদল
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ওয়াসাসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে রদবদল
বেসরকারি বিনিয়োগে মন্দা, বাজেটের লক্ষ্য নিয়ে যা বলছে সিপিডি
বেসরকারি বিনিয়োগে মন্দা, বাজেটের লক্ষ্য নিয়ে যা বলছে সিপিডি
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg