ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১৮:২২
চলমান বার্তা:
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষক সমিতির ক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১৭:০৪  (ভিজিটর : )

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রো-ভিসি পদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক নেতারা এ নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অভ্যন্তরীণ নেতৃত্ব বিকাশের পরিপন্থী আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে সমিতির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে প্রো-ভিসি পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকবৃন্দের মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত ছিল।

সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে। তাঁর দাবি, প্রশাসনিক দায়িত্ব পালনের সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে এমন অনেক জ্যেষ্ঠ শিক্ষক বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান থাকলেও তাঁদের বিবেচনায় না এনে বহিরাগতকে নিয়োগ দেওয়ায় শিক্ষক সমাজে হতাশা সৃষ্টি হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের অবদান ও সক্ষমতাকে যথাযথ মূল্যায়ন না করে নেওয়া কোনো সিদ্ধান্ত শিক্ষক সমাজকে ব্যথিত করে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষকসমাজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও তিনি মত দেন।

শিক্ষক নেতারা আরও জানান, বহিরাগত প্রো-ভিসি নিয়োগের সম্ভাবনা নিয়ে আগে থেকেই আলোচনা শুরু হলে শিক্ষক সমিতি আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়ে অভ্যন্তরীণভাবে যোগ্য ব্যক্তিকে নিয়োগের দাবি তুলেছিল। কিন্তু সেই দাবি উপেক্ষা করে বর্তমান সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

সভায় নেতারা সতর্ক করে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। একই সঙ্গে তাঁরা জানান, এ নিয়োগ প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হবে।

শিক্ষক সমিতির নেতাদের ভাষ্য, বিষয়টি কেবল একটি প্রশাসনিক নিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি বিশ্ববিদ্যালয়ের আত্মপরিচয়, মর্যাদা, ভাবমূর্তি এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিকাশের সঙ্গে সম্পর্কিত।

বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, স্থিতিশীলতা ও একাডেমিক অগ্রগতির কথা বিবেচনা করে অবিলম্বে বর্তমান নিয়োগ প্রত্যাহার করে গাকৃবির নিজস্ব শিক্ষকবৃন্দের মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
মেসি-নেইমার দ্বৈরথ: শোবিজের তারকারা কে কোন দলে?
মেসি-নেইমার দ্বৈরথ: শোবিজের তারকারা কে কোন দলে?
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ওয়াসাসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে রদবদল
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ওয়াসাসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে রদবদল
বেসরকারি বিনিয়োগে মন্দা, বাজেটের লক্ষ্য নিয়ে যা বলছে সিপিডি
বেসরকারি বিনিয়োগে মন্দা, বাজেটের লক্ষ্য নিয়ে যা বলছে সিপিডি
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg