ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৪ জুন, ২০২৬, ২০:১৯
চলমান বার্তা:
তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পরিবেশবান্ধব পণ্যের প্রশংসায় প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১৬:৪৬ আপডেট: ১৪.০৬.২০২৬ ১৮:২৩  (ভিজিটর : )

মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব পণ্যের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এক সাক্ষাতকার অনুষ্ঠানে তরুণ এই শিক্ষার্থীর বিভিন্ন উদ্ভাবনী পণ্য সম্পর্কে তিনি বিস্তারিত অবগত হন।

সাক্ষাতকালে সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তির আদ্যোপান্ত প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সম্পূর্ণ দেশীয় এবং ফেলে দেওয়া উপকরণ ব্যবহার করে তৈরি এসব পরিবেশবান্ধব পণ্যের কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনন্য সাধারণ উদ্ভাবনের প্রশংসা করে সাজ্জাদুল ইসলামের ভবিষ্যৎ গবেষণামূলক কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন। 

সেই সাথে পরিবেশ রক্ষায় এবং দেশীয় প্রযুক্তির বিকাশে তাঁর এই অত্যন্ত সম্ভাবনাময় গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তরুণ এই উদ্ভাবককে বিশেষভাবে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg