ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
চট্টগ্রামে ১৪ ঘণ্টার ব্যবধানে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১৫:১৬  (ভিজিটর : )

চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ঘটনায় পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিষপান করেছেন।

অন্যদিকে, জেলের মৃত্যুকে ঘিরে স্বজনরা হত্যার অভিযোগ তুলেছেন।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরইয়া এলাকা থেকে গৃহবধূ উম্মে হাবিবার (২২) মরদেহ উদ্ধার করা হয়। তিনি এক কন্যাসন্তানের জননী।

পরিবারের ভাষ্য, পারিবারিক বিরোধের একপর্যায়ে তিনি ইঁদুর মারার বিষ পান করেন। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় ৯৯৯-এ ফোন পেয়ে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ৩৫ বছর বয়সী জেলে জিকু সর্দ্দারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, স্ত্রীর বোনের স্বামীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে জিকুকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।

তবে জিকুর স্ত্রী জানিয়েছেন, কয়েকদিন ধরে তার স্বামী মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। পাওনা টাকা নিয়ে দুশ্চিন্তার কথা তিনি বললেও বিষয়টি বিস্তারিত কারও সঙ্গে শেয়ার করেননি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিকু সর্দ্দারের মৃত্যুর ঘটনাটিও তদন্তাধীন রয়েছে। দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।