ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১২ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২১:১১
চলমান বার্তা:
চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১৫:১০  (ভিজিটর : )
দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: ফেসবুক

দিলারা হানিফ পূর্ণিমা। ছবি: ফেসবুক

সময় যেন তাঁর জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লেও সৌন্দর্য, ব্যক্তিত্ব আর তারুণ্যদীপ্ত উপস্থিতিতে আজও দর্শকদের বিস্মিত করেন ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের একটাই মন্তব্য- ‘পূর্ণিমার বয়স যেন বাড়েই না!’

শনিবার (১১ জুলাই) এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসাবে আজ তিনি ৪৫ বছরে পা রাখলেন (৪৪ বছর পূর্ণ করলেন)।

মাত্র ১৫ বছর বয়সেই চলচ্চিত্রে পথচলা শুরু হয় পূর্ণিমার। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে ঢালিউডে অভিষেক ঘটে তাঁর। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন নায়ক রিয়াজের সঙ্গে। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতেই দেখা গেছে তাঁকে।

শুধু বাণিজ্যিক চলচ্চিত্রেই নয়, সাহিত্যনির্ভর সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন পূর্ণিমা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘শাস্তি’ এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। 

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও সফল পূর্ণিমা। ছোট পর্দায়ও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’-তে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় সময় বদলেছে, বদলেছে চলচ্চিত্রের ধারা। তবে পূর্ণিমার জনপ্রিয়তা কিংবা আবেদন কমেনি এতটুকুও। বরং সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে এখনও দর্শকদের হৃদয়ে একই রকম ভালোবাসার জায়গা ধরে রেখেছেন এই চিরসবুজ নায়িকা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।