ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১৬:৪০  (ভিজিটর : )

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক দিকনির্দেশনায় উপপরিদর্শক মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে আব্দুল গফুরের মালিকানাধীন একটি দুইতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া ছাবেকুন নাহার (২১) নামে এক রোহিঙ্গা নারীর বসতঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে সংরক্ষিত মোট ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক পাচার, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।