সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু উপজেলার ৩ হাজার ৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
বুধবার (২২ জুলাই) শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জানে আলম এবং চকরিয়া শাখার ব্যবস্থাপক মিজানুল করিম। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সমাজসেবক নুরুল আবছার রিয়াদ, ব্যবসায়ী শহিদুর রহমান কায়সারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
দেশবার্তা/আরএইচ