আইএফআইসি ব্যাংক পিএলসি ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।
আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মেস-বাহ-উল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার আরিফ-উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের সব অভ্যন্তরীণ (ডোমেস্টিক) ফ্লাইটের টিকিটে ১০ শতাংশ ছাড় সুবিধা পাবেন।
দেশবার্তা/আরএইচ