ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জামায়াতের মতবিনিময়
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১৮:৩৬  (ভিজিটর : )

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জেলার ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শহরের দরিমাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ আব্দুল মতিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, শুরা সদস্য ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি. এম. এরশাদুল্লাহ অহিদ, মাগুরা পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শহীদ ফরহাদের বাবা গোলাম মোস্তফা, শহীদ আসিফ ইকবালের ভাই মো. হামীম আহমেদ, শহীদ মারুফের মা মালা বেগম এবং শহীদ আব্দুল আহাদের বাবা মো. ইউনুস আলীসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, "আমরা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করব, ইনশাআল্লাহ।"

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।