ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ওয়াদা ভঙ্গকারী দল হবে বিএনপি
মিয়া গোলাম পরওয়ার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২০:১৪ আপডেট: ২৪.০৭.২০২৬ ১৭:০৩  (ভিজিটর : )

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দলে পরিণত হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্যের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গোলাম রাব্বানী এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান এমপি, জাগপার চেয়ারম্যান রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম, ডা. আফসার আল মাহমুদ, অ্যাডভোকেট মাইনুল আলম, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, জেলা এনসিপির আহ্বায়ক শামসুল মোক্তাদির, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন এবং জুলাই আন্দোলনের শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর পাটোয়ারীসহ অন্যান্যরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুহাদ্দিস ড. এনামুল হক।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "বিএনপি আগে বলেছিল, রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করবে। এখন তারা সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলছে। এতে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হয়নি।"

তিনি আরও বলেন, "বিএনপি এখন বলছে, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু তারা এ বিষয়ে 'নোট অব ডিসেন্ট' দিয়ে রেখেছে। সেটি বাদ দিয়ে বাকিটা মানলে ঐতিহাসিক জুলাই সনদের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। সংসদে বিল পাস হলেও তা আদালতে বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই গণভোটের রায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।"

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।