ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২০:৩১  (ভিজিটর : )

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতনক্রমে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। পাশাপাশি পদ-সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন। প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়িভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান অনুযায়ী তাঁর চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।