ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২৭ মে ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬, ২:৫৯
চলমান বার্তা:
ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:৩৩  (ভিজিটর : )

গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি সত্ত্বেও, তেহরান তাদের ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আল জাজিরার

তিনি বলেন, বর্তমানে পারমাণবিক স্থাপনার কার্যক্রম বন্ধ রয়েছে কারণ সেগুলো তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্পষ্ট করতে চান, ‘আমরা আমাদের ইউরেনিয়াম মজুদ ছাড়ব না, কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন এবং দেশের গর্বের বিষয়।’ 

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাগচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, যদিও সরাসরি আলোচনার সূচনা করবেন না তারা। তিনি আরও উল্লেখ করেন, ‘যদি যুক্তরাষ্ট্র সমান আধিকারিক সমাধানের পথে আসে, আমরা তাদের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে সব সময় বলছি যে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আশা করছি, তারা আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।’

ফক্স নিউজে দীর্ঘ ১৬ মিনিট সাক্ষাৎকারে অংশ নেন আরাগচি, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ চ্যানেল হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, ‘আমরা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা-ভিত্তিক সমাধান চাই। অতীতে আমরা একবার সফল হয়েছি এবং এখনও সেটাই করতে আগ্রহী।’
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জন একই ইউনিয়নের, সবাই ফেরিওয়ালা
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক, জ্যেষ্ঠ সহ সভাপতি আমজাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg