ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ৩০ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ০:১০
চলমান বার্তা:
লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১২  (ভিজিটর : )

‘লক্ষ্মীপুর পৌরবাসী সচেতন, পরিচ্ছন্ন নগর জীবন’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করার লক্ষ্য পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের সোনার বাংলা রেস্টুরেন্টের হলরুমে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য বর্জ্য পৃথকীকরণ, সঠিক স্থানে বর্জ্য ফেলা, দ্রুত বর্জ্য অপসারণ ও টেকসই সমাধান নিয়ে আলোচনা করা। এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়ানো, পৌরসভার ডাম্পিং স্টেশনের ওপর চাপ কমানো, এবং একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব করা। 

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. ইসাহাক, কন্জারভেঞ্জি পরিদর্শক ফয়েজ আহম্মদ। 

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী জানান, পরিবর্তিত পরিস্থিতির পর লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল। পৌর প্রশাসকের উদ্যোগে বাজারের ময়লা আবর্জনা অপসারণসহ পৌর এলাকার প্রতিদিনের ময়লা আবর্জনা অপসারণ করা হয়েছে। পচনশীল ও অপচনশীল ময়লা আবর্জনা পৃথকীকরণের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পৌরসভার ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি থেকে উৎপাদিত ময়লা আবর্জনা ও হাসপাতালের ময়লা আবর্জনা পৃথকভাবে সংগ্রহ করা হচ্ছে।

পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন বলেন, শহরের বর্জ্য অপসারণ পৌরসভার জন্য চ্যালেঞ্জের। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সফল হওয়া কঠিন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রত্যেক বাড়িতে যদি বর্জ্য পৃথকীকরণ করা যায় তাহলে পৌরসভার ডাম্পিং স্টেশনের উপরে চাপ কমবে। সেই সাথে কমবে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ব্যয়। সব ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণ বাস্তবায়ন করা গেলে লক্ষ্মীপুর পৌরসভা পরিচ্ছন্ন নগর হিসাবে গড়ে উঠবে। এছাড়া পৌরসভার বর্জ্য সঠিকভাবে অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের জীবন মান উন্নয়নেও কাজ করছে পৌর কতৃপক্ষ।

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg