ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২৫ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ২৪ মে, ২০২৬, ১৯:৫০
চলমান বার্তা:
সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১৫:৫৯  (ভিজিটর : )

সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে মেহেদীবাগ এলাকায় দুঃসাহসিক চুরির শিকার হয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী। 

বুধবার রাত ৮টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে।

সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত ১২টার দিকে বাড়ি ফিরে তিনি দেখেন—প্রধান গেটসহ সব ঘরের তালা ভাঙা।

চোরেরা নগদ ৮ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ মোট এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে। সাংবাদিকের বাড়িতে এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে সনাক্ত করে চুরির সাথে জড়িতদের আটক করতে সক্ষম হব।

এদিকে, একই রাতে পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতেও চুরি হয়েছে।
অপরদিকে, মঙ্গলবার রাতে শহরের নারিকলতলা পূজামণ্ডপের পাশের বাড়িতে চুরি হয়। বাড়িটি সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সড়কের জুয়েলারি ব্যবসায়ী ‘পিপি চন্দ্র জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী গৌতম চন্দ্রের।

চোরেরা তার বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে ঢোকে। পরে সিন্ধুক ও পোশাকের আলমারি (ওয়ারড্রোব) ভেঙে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg