ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
মানিকগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের ঐক্য: টিআরইউ’র নতুন কমিটি গঠন
অভি হাসান, মানিকগঞ্জ
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১৫:৩৫  (ভিজিটর : )

পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বি. এম. খোরশেদ সভাপতি এবং ডিবিসি নিউজের মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল ২৪) ও রিপন আনসারী (জি টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আর. এস. মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিভি), প্রচার সম্পাদক রানা কাদের (বাংলা টিভি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. আকরাম হোসেন (বাংলা ভিশন), শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আসাদ জামান (এখন টেলিভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি) এবং সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।

উপদেষ্টা পরিষদে রয়েছেন— গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস (আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এন টিভি), গাজী ওয়াজেদ আলম (মাছরাঙা টিভি) ও মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি)।

এছাড়া মানিকগঞ্জে কর্মরত অন্যান্য টেলিভিশনের প্রতিনিধিরাও সংগঠনের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি বি. এম. খোরশেদ বলেন, সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিটন জানান, মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিই টিআরইউ’র মূল লক্ষ্য।

সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, এই নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং পেশাগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg