ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
এখন থেকে অনলাইনে মিলবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১৩:৫১ আপডেট: ১৭.১১.২০২৫ ১৫:৩৫  (ভিজিটর : )

এখন থেকে ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদনের কপি ঘরে বসেই ডাউনলোড ও প্রিন্ট করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এতদিন এ কপি সংগ্রহের জন্য সশরীরে অধিদপ্তরে যেতে হতো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের দাপ্তরিক সেবা সহজ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। আগে অনলাইনে শুধু আবেদন করা গেলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের কপি ম্যানুয়ালি নিতে হতো।

অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়ন এবং সেবায় স্বচ্ছতা আনতেই এই সুবিধা চালু করা হয়েছে।

তিনি আরও জানান, ‘অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩’ অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক, শিল্প ও বহুতল আবাসিক ভবনের জন্য ফায়ার সেফটি প্ল্যান বাধ্যতামূলক। 

নতুন এই অনলাইন সুবিধার ফলে ভবনের অগ্নিনিরাপত্তা জোরদার হবে, অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের আইন মানায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg