ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
গণমাধ্যমে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪৮  (ভিজিটর : )

দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। এ ধরনের সহিংস ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিকের জানার অধিকারকে সরাসরি আঘাত করে। 

সংগঠনটি সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্স আশা প্রকাশ করছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ তাদের অঙ্গীকার অটুট রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg