ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬, ১৫:০৭
চলমান বার্তা:
খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের দোয়া মাহফিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৮:০৬  (ভিজিটর : )

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) শহরের ট্রাংক রোডস্থ ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংগ্রাম ফেনী জেলা প্রতিনিধি এ কে এম আবদুর রহীম।

ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবনসহ ক্লাবের বর্তমান নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, ফেনীর গর্বিত সন্তান, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশ ও গণতন্ত্রে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

দোয়া মাহফিলে ক্লাবের সদস্য এস টেলিভিশনের ফেনী প্রতিনিধি মাওলানা আহসান উল্লাহ মোনাজাত পরিচালনা করেন। 

দোয়া-মোনাজাতে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন এশিয়ান টিভি ফেনী জেলা প্রতিনিধি কাজী হাবিব উল্যাহ সুমন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা প্রত্যাহার
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর  মৃত্যু
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
 শান্তিপূর্ণ ঈদ উদযাপনে চট্টগ্রাম চেম্বার সভাপতির সন্তোষ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
সাইপ্রাসে এস আলমের ৯৭ হাজার কোটি টাকা জব্দ
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
সড়কে ঝরল ১৯ প্রাণ: ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg