ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের আত্মহত্যা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১৭:২৯  (ভিজিটর : )

চট্টগ্রামের বোয়ালখালীতে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে আত্মহত্যা করেছেন নুর উদ্দিন (৩০) নামে এক যুবক। পুলিশ তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরখিজিরপুর সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নুর উদ্দিন সাতঘড়িয়া পাড়ার আবুল কাসেম সওদাগর বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন এবং এতে সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg