‘স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে অস্থায়ী পূজা মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ পূজা উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম।
পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক উদয় কুমার সাহা। কমিটির সদস্য হিসেবে ছিলেন হিসাব সহকারী রিপন চন্দ্র মোদক এবং দর্শন বিভাগের সেমিনার সহকারী সনৎ দেব।
এছাড়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কমিটিতে আহ্বায়ক ছিলেন অভয় ঘোষ এবং সদস্য সচিব ছিলেন জ্যোতি সরকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শুভংকর সাহা, রজত সাহা অন্তু, আকাশ দে, অমিত কর্মকার, রিয়া দে, অংকন দে, অনন্যা পাল, অনন্ত বণিক, উল্লাস সাহা তীর্থ, আরাত্রিকা সাহা শশী, উষ্ণ সাহা তৃণা, অনন্যা গোস্বামী, তন্ময় দে ও ঐশী ঘোষ।
পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর শিব শংকর কারুয়া বলেন, সকাল থেকেই শিক্ষার্থীরা ভক্তিভরে পূজা অর্চনায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, আমরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করি—অসুরের আয়োজন বিনাশ হোক এবং সুরের মূর্ছনায় সারাদেশ আলোকিত হোক।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সফল করায় পূজা উদযাপন কমিটির সকলকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও প্রতিবছর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ