ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক কারাগারে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১৯:৪৮ আপডেট: ২৪.০১.২০২৬ ১৪:০৭  (ভিজিটর : )

রাজধানীর নয়াপল্টনের এক বেসরকারি স্কুলে চার বছর বয়সী শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। পবিত্র কুমার বড়ুয়া ওই স্কুলের ব্যবস্থাপক।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিরপুরের ৬ নম্বর সেকশনের এক বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রিমান্ডের আবেদনসহ তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মো. নুর ইসলাম আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেন। এর আগ পর্যন্ত পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পবিত্র কুমার বড়ুয়া নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমির ব্যবস্থাপক। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। মামলার অপর আসামি শারমিন জাহান বর্তমানে পলাতক রয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সত্যতা মিলেছে। আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। তদন্তের স্বার্থে আরও নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানায় পুলিশ।  

ভুক্তভোগী শিশুটির মা বৃহস্পতিবার পল্টন থানায় মামলাটি দায়ের করেন। এ বছরই তিনি নিজের চার বছর বয়সী ছেলেকে শারমিন একাডেমির প্লে শ্রেণিতে ভর্তি করেন। ১১ জানুয়ারি স্কুলে ক্লাস শুরু হয়। অভিযোগ অনুযায়ী, এক সপ্তাহের মধ্যেই শিশুটি নির্যাতনের শিকার হয়। 

মামলার বিবরণে বলা হয়েছে, ১৮ জানুয়ারি দুপুরে শিশুটিকে স্কুল থেকে আনতে গিয়ে তার শারীরিক ও মানসিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন মা। পরে স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলে সেখানে শিশুটির সঙ্গে দুর্ব্যবহারের দৃশ্য ধরা পড়ে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 

এ ঘটনায় শিশুটির মা শারমিন একাডেমির প্রধান শিক্ষক শারমিন জাহান ও ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়ার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত চলছে। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg