ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২০:৫১
চলমান বার্তা:
শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজে ছাত্রী হোস্টেল উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১৫:০৪  (ভিজিটর : )

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে মরহুমা মোছাঃ আনোয়ারা খাতুনের নামে ছাত্রী হোস্টেলের উদ্বোধন করা হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চীফ পাবলিক প্রসিকিউটর ও  উক্ত কলেজের গভর্ণিং বোডির সভাপতি  এ্যাড তরিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের গভর্ণিং বডি হিতৈষী সদস্য মছিহুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি।

হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল আলম প্রদীপ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারী  কমিশনার কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ইকবাল হোসেন কাবিল, আবাইপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান পিরুল, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম, ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসী মোঃ কাওসার আলী, এ্যাড.মনিরুল ইসলাম, পীরজাদা আবু তালহা মুহম্মদ মুস্তাসিন বিল্লাহ, দ্বারিরিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস, ব্যবসায়ী শাজাহান শেখ, ইউপি সদস্য এহসান উল্লাহ মিলন, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল  ওয়াদুদ মোল্লা, আবাইপুর ডিগ্রী কলেজ প্রভাষক ওয়ালিউল ইসলাম মজনুসহ অন্যরা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রমেন্দ নাথ বাছাড়। অনুষ্ঠানে কলেজ শিক্ষক, শিক্ষিকা রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও  শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুমা মোছাঃ আনোয়ারা খাতুনের সন্তান সহকারী কমিশনার কাস্টমস ইকবাল হোসেন কাবিল এর  আর্থিক সহায়তায় ও কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় ছাত্রী হোস্টেলটি কলেজের কলাভবনের দ্বিতীয় তলায়  নির্মাণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ মহড়া
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
হাম প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে’
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg