ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
মাগুরায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৩  (ভিজিটর : )

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ও রোববার শ্রীপুর উপজেলার আলহাজ্ব আলতাব হোসেন মহিলা কলেজে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, মাগুরার পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা আনসার কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার এবং শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী আইন ও বিধিমালা, ভোটগ্রহণের বিভিন্ন ধাপ এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মকর্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তারা নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন, যা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা রাখবে।

প্রতিনিধি/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।